সর্বশেষ

জিয়াউর রহমান

জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান

বাংলাদেশের উন্নয়নযাত্রায় দীর্ঘদিনের অংশীদার জাপান। অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জন্মদিন উপলক্ষে আজ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানবহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও জনবান্ধব রাষ্ট্রনায়ক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক সময়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয়েছিলেন, যখন জাতি এক গভীর অনিশ্চয়তা, রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল। ১৯৭৫ সালের পরবর্তী সেই অস্থির সময়ে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাঁর উত্থান কেবল একজন সামরিক কর্মকর্তার রাষ্ট্রপ্রধান হওয়া ছিল না, বরং তা ছিল একটি জাতির পরিচয় সংকট নিরসন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরুর এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার প্রধানতম দিক ছিল তাঁর প্রবর্তিত ‘বহুদলীয় গণতন্ত্র’, যা বাংলাদেশকে একদলীয় শাসনের নিগড় থেকে মুক্ত করে একটি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক রাজনৈতিক কাঠামোর ওপর দাঁড় করিয়েছিল। তিনি কেবল একজন শাসক ছিলেন না, বরং ছিলেন জনবান্ধব উন্নয়নের এক অনন্য রূপকার। তাঁর রাজনীতির মূলে ছিল সাধারণ মানুষ, কৃষি এবং আত্মনির্ভরশীলতা।

জিয়া থেকে তারেক রহমান: জনবান্ধব রাজনীতির ঐতিহাসিক ধারা

বাংলাদেশের রাজনীতি ও সমাজ-অর্থনীতির গতিপথ পর্যবেক্ষণ করলে একটি চিরায়ত সত্য বারবার সামনে আসে—এই দেশের প্রকৃত শক্তির উৎস ও ভিত্তি হচ্ছে এর সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠী। যুগের পর যুগ ধরে এই বিশাল জনপদ জাতীয় অর্থনীতির চাকা সচল রেখেছে। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা প্রায়শই উপেক্ষিত থেকে গেছে। প্রতি পাঁচ বছর অন্তর একবার ভোটের সময় বাদ দিলে, এই প্রান্তিক মানুষের দুঃখ-কষ্ট শোনার মতো আন্তরিক মানুষের সংখ্যা এই দেশে অত্যন্ত নগণ্য।

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী সুমনের

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে পৃথক তিনটি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।